Saradeshwari Girls' High School SCMS

2 TAKAR BANK

 

SARADESHWARI GIRLS HIGH SCHOOL

STUDENT BANKING & WELFARE ( 2 TAKAR BANK ) 

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ২ টাকার ব্যাংক

2 taka bank to prevent students from dropping out from Learning

প্রেক্ষাপটঃ প্রতিবছরই একটি উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে। ২০১৬ সালে ৮০ জন, ২০১৭ সালে ৭০ জন এবং ২০১৮ সালে ৫৩ জন শিক্ষার্থী ঝরে পড়ে। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে গ্রহন করা হয়েছে নানামূখী উদ্যোগ। ২০১৯ সালে বাস্তবায়িত শিক্ষা উদ্ভাবনের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার্থী ঝরে পড়া রোধ করা গেছে ৮০%। ১০০% ঝরে পড়া  রোধে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে মুজিব বর্ষকে কেন্দ্র করে নানামূখী উদ্ভাবনী উদ্যোগ গ্রহন করা হয়েছে। গড়ে উঠেছে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত ২ টাকার ব্যাংক।

Background: A significant number of students are dropping out every year. In 2016, 60 students dropped out, in 2016, 60 students dropped out and in 2016, 53 students dropped out. Various initiatives have been taken to prevent students from dropping out of school. With the implementation of education innovation implemented in 2019, 80% drop out of school has been prevented. In order to prevent 100% drop out, various innovative initiatives have been taken at Sardeshwari Girls High School centering on the year of Mujib. A 2 taka bank run by students has been formed.

বিদ্যমান সমস্যাঃ প্রতিবছর একটি উল্লেখযোগ্য সংখ্যাক শিক্ষার্থী ঝরে পড়া। আর্থিক অভাবের কারণে বিদ্যালয়ের ফি দিতে না পারা এবং অকালে বাল্য বিয়ের স্বীকার হওয়া।

Existing problem: A significant number of students drop out every year. Not being able to pay school fees due to lack of funds and accepting child marriage prematurely.

অনুপ্রেরণার উৎসঃ  শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করণ এবং স্ব-নির্ভরতা আনয়নে শিক্ষার্থীদের নিয়ে সরকারের উদ্ভাবন বিষয়ক আগ্রহ আমাদেরকে শিক্ষা উদ্ভাবন কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়নে উৎসাহিত করেছে।

Sources of Inspiration: The government's interest in innovation with students in school-oriented and self-reliance has encouraged us to conduct and implement educational innovation activities.

গৃহীত পদক্ষেপঃ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয়েছে স্টুডেন্ট  ব্যাংকিং এন্ড ওয়েলফেয়ার ফান্ড ( ২টাকার ব্যাংক) । বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২ টাকা করে প্রতিমাসে জমা করে। ইচ্ছে করলে তারা সে টাকা তুলেও নিতে পারে। বার্ষিক সার্ভিস চার্জ হিসেবে কেটে নেয়া হয় ২ টাকা। ফান্ডটির জন্য বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ১৩টি শাখা শ্রেণিকে ১৩টি ব্যাংক শাখা করে ক্লাস ক্যাপ্টেনকে দেয়া হয়েছে ব্যাংক ম্যানেজার এবং সহকারী ক্লাস ক্যাপ্টেনকে দেয়া হয়েছে সহকারী ব্যাংক ম্যানেজারের দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্য হতে নির্বাচিত হয়েছে একজন গভর্ণর এবং একজন অর্থ সচিব। ব্যাংকের আদলে গড়ে তোলা কার্যক্রম মনিটরিং করতে প্রধান শিক্ষক নিজে ও একজন সহকারী শিক্ষককে  সার্বক্ষণিক দায়িত্ব প্রদান করা হয়েছে।

Taken Steps: Student Banking and Welfare Fund (2 Takar Bank) has been formed with the students of the school to prevent them from dropping out. The students of the school deposit 2 Taka per month. If they want, they can take the money. 2 Taka is deducted as annual service charge. For the fund, 13 branches of the school from 3rd to 10th class have been made into 13 bank branches and the class captain has been given the responsibility of bank manager and the assistant class captain has been given the responsibility of assistant bank manager. A governor and a finance secretary have been selected from among the students. The headmaster himself and an assistant teacher have been given full-time responsibility to monitor the activities developed in the style of a bank.

 শিক্ষার্থীদের অনুদান গ্রহনের মানষিকতা থেকে বের করে পণ্য উৎপাদন এবং শিল্পে শিক্ষার্থীদের উৎসাহিত করণে “কর্ম ও জীবনমূখী শিক্ষা” বিষয়ের আলোকে শিক্ষার্থীদের হস্তশিল্পের উদ্যোগ গ্রহন করা হয়েছে। শিক্ষার্থীরা অবসর সময়ে হস্তশিল্প তৈরি করে তা বিদ্যালয়ে জমা দিতে পারছে। ফলে শিক্ষার্থীরা স্ব-নির্ভরতায় শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে।

Students' handicraft initiatives have been taken in the light of the theme "Work and Lifelong Learning" to encourage students in product production and industry out of the mindset of accepting student grants. Students are able to make handicrafts in their spare time and submit them to the school. As a result, students are getting the opportunity to receive education in self-reliance.

প্রতিটি শ্রেণিতে একটি করে স্থাপন করা হয়েছে মিনি লাইব্রেরী। প্রত্যেকটি বিষয়ের শিক্ষা উপকরণ এবং সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন বই মিনি লাইব্রেরীতে রাখা আছে। বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি পাঠ ভিত্তিক উপকরণ বক্স লাইব্রেরীতে সংরক্ষণ করা হয়েছে।

A mini library has been set up in each class. There are educational materials for each subject and various important books on related subjects are kept in the mini library. Every text-based material on science subjects is stored in the box library.

বাস্তবায়নের চ্যালেঞ্জঃ শিক্ষা উদ্ভাবনের অংশ হিসাবে গৃহিত পদক্ষেপ হিসেবে ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিদের সাথে মতবিনিময় করা হয়।

Implementation Challenges: As part of the education innovation initiative, the managing committee and teachers-parents and local educationists were consulted.

টেকসই করণে গৃহীত ব্যবস্থাদিঃ ২ টাকার ব্যাংক ফান্ড গঠণে নীতিমালা প্রনয়ণ করা হয়। শিক্ষার্থীদের ব্যাংকিং কার্যক্রম এবং সঞ্চয়ী মনোভাব তৈরিতে সেমিনার করা হয়। হস্তশিল্প উৎপাদনে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।  কার্যক্রমটির ত্রিমাসিক পর্যবেক্ষণ বিশ্লেষণ করা হয়। স্থানীয় গণমাধ্যমকে জানানো হয় এবং তা বিভিন্ন জাতীয় পত্রিকা ও টিভি চ্যানেলে প্রচারিত করার মাধ্যমে শিক্ষা উদ্ভাবনের বিষয়টি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বাস্তবায়নে দৃষ্টি আকর্ষন করা হয়।  

Measures taken for sustainability: Policies are formulated to form a bank fund of Tk. Seminars are conducted on student banking activities and creating a saving attitude. Students are trained in handicraft production. Quarterly monitoring of the activity is analyzed. The local media was informed and by broadcasting it in various national newspapers and TV channels, the issue of educational innovation was brought to the notice of other educational institutions

যেভাবে পরিবর্তনের শুরুঃ সরকারের উদ্ভাবনী সেল এটুআই আইল্যাবের নানামূখী উদ্যোগ বিষয়ে অবগত হওয়ার মাধ্যমে শিক্ষা বিষয়ক কিছু উদ্ভাবনী কার্যক্রম গ্রহন করা যায় –এ ধারণাটি আসে। এরপর প্রতিবছর শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকল্পে শিক্ষকদের বিভিন্ন আইডিয়া বছর জুড়ে বাস্তবায়নের চেষ্টা চলে। গঠন করা হয় ২ টাকার ব্যাংক, শিক্ষার্থীদের হস্তশিল্প বাণিজ্যিক ভাবে উৎপাদনের মাধ্যমে স্ব-নির্ভর করার প্রয়াসটা আসে শিক্ষার্থীদের চিত্তাকর্ষক তৈরি জিনিসপত্রগুলোর বাণিজ্যিক মূল্য জেনে।

How the Change Begins: The idea that some innovative educational activities can be undertaken by being aware of the various initiatives of the government's innovative cell A2I iLab. Then every year the teachers try to implement different ideas throughout the year to prevent students from dropping out. The 2 Taka Bank was formed, the attempt to make the students self-reliant by producing handicrafts in a commercial way comes knowing the commercial value of the impressive items made by the students.

২ টাকার ব্যাংকের উদ্দেশ্যঃ মেধাবী শিক্ষার্থী যারা আর্থিক দৈন্যতার কারণে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা হতে ঝরে যাচ্ছে, যারা অনাথ এতিম শিক্ষার্থী আর্থিক অভাবের কারণে লেখাপড়া করতে পারছে না, আর্থিক অভাবের কারণে যে সকল শিক্ষার্থী অভাবের কারণে এবং অভিভাবকদের অসচেতনতার কারণে অসময়ে বাল্যবিয়ের শিকার হচ্ছে এরকম শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতার উদ্দেশ্যে এ ফান্ডটি গঠন হরা হয়েছে। এতে শুধুমাত্র শিক্ষার্থীরা যে মাসিক ২ টাকা করে জমা দিচ্ছে তা নয় , এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ ইতোমধ্যেই এতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। একারণে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ হতে সকল শিক্ষানুরাগী ব্যক্তিবর্গকে অভাবী শিক্ষার্থী ঝরে পড়া রোধে এগিয়ে আসার আহ্বান জানানো যাচ্ছে ।

The purpose of 2 Taka Bank is to provide financial assistance to meritorious students who are dropping out of secondary education due to financial hardship, orphans who are unable to study due to financial constraints, students who are suffering from untimely child marriage due to lack of funds and parents' unawareness. This fund has lost its structure. It is not only the students who are contributing Tk 2 per month, the education enthusiasts of the area have already expressed interest in cooperating in it. That is why the school authorities are urging all the education loving people to come forward to prevent the dropout of needy students.

জীবনমানের পরিবর্তনঃ বিদ্যালয়ের ২০১৯ সালের ৭০০ জন শিক্ষার্থী ২ টাকার ব্যাংক কার্যক্রম এবং হস্তশিল্প কার্যক্রমে অংশগ্রহন করে। ২০১৯ সালেই ২ টাকার ব্যাংক ফান্ড থেকে ৫০ জন শিক্ষার্থী আর্থিক সহযোগিতা পেয়েছে। হস্তশিল্পের মাধ্যমে স্বনির্ভরতায় কাজ করছে শতাধিক শিক্ষার্থী। সকল শিক্ষার্থীর মধ্যে সঞ্চয়ের মনোভাব সৃষ্টি হয়েছে এবং আত্ম-কর্মসংস্থান সৃষ্টিতে তারা তাদের সৃজনশীলতা কাজে লাগানোর চেষ্টা করছে। ফলত ২০১৯ সাল শেষে শিক্ষার্থী ঝরে পড়া কমে গিয়ে নামে প্রায় শুন্যের কোঠায়।

Change in quality of life: In 2019, 600 students of the school participated in 2 takar bank activities and handicraft activities. In 2019 alone, 50 students received financial assistance from the 2 Takar Bank Fund. Hundreds of students are working on self-reliance through handicrafts. A saving attitude has been created among all the students and they are trying to use their creativity in creating self-employment. As a result, at the end of 2019, the dropout rate has come down to almost zero.

সুদুর প্রসারী অবদানঃ এ কার্যক্রম অত্র বিদ্যালয়ের বাইরে ছড়িয়ে দেয়া সম্ভব হলে দেশব্যাপী প্রত্যেক বিদ্যালয়ে তৈরি হবে ব্যাতিক্রমধর্মী ২ টাকার ব্যাংক ফান্ড। শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব তৈরি হবে এবং ব্যাংকিং ধারণা জন্মাবে। উদ্ভাবনী চেতনাকে ছড়িয়ে দিয়ে শিক্ষার্থীদের অবসর সময়কে কাজে লাগিয়ে রাষ্ট্রের অর্থনীতিতে একটি বড় পরিবর্তন আনা সম্ভব।

Far-reaching contribution: If it is possible to spread this activity outside these schools, a bank fund of Rs. 2 will be created in every school across the country. Savings attitude of students will be created and banking concept will be born. It is possible to bring a big change in the economy of the state by spreading the innovative spirit and utilizing the leisure time of the students.

উপকারভোগী শিক্ষার্থীঃ  শিক্ষার্থী-অভিভাবকরা বিদ্যালয়ের এ কার্যক্রমটিকে স্বাগত জানিয়েছে। ২ টাকা ব্যাংক ফান্ড থেকে ২০১৯ সালে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে তাদের প্রয়োজনমত বই , খাতা, কলম, ব্যাগ, জামা , জুতা,ক্যালকুলেটর, স্কুল ড্রেস ইত্যাদি দেয়া হয়েছে। ২০২০ সালে করোনাকালে  দেড় শতাধিকের অধিক শিক্ষার্থী পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে এই ২ টাকার ব্যাংক ফান্ড হতে। ২০২১ সালে প্রায় ১০০ এর অধিক শিক্ষার্থীকে শীত বস্ত্র সহ বিভিন্ন শিক্ষোপকরণ দেয়া হয়েছে এই ২ টাকার ব্যাংক ফান্ড হতে। এছাড়াও বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের নজরে আসা অভাবী ও ঝরে পড়া শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরিয়ে আনতে তাদের সহযোগিতা করা হয়েছে ২ টাকার ব্যাংক ফান্ড হতে।  স্থানীয় শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ অভাবী শিক্ষার্থীদের সহায়তার উদ্দেশ্যে ২ টাকার ব্যাংক ফান্ডে অনুদান দেয়া শুরু করেছে।

Beneficiary Students: Students and parents have welcomed this activity of the school. In 2019, about 50 students have been given books, notebooks, pens, bags, clothes, shoes, calculators, school dresses etc. from the 2 Takar Bank Fund. In the year 2020, more than one and a half hundred student families have been given financial assistance from this 2 takar bank fund. In 2021, more than 100 students have been given various educational materials including winter clothes from this 2 takar bank fund. In addition, to help the needy and dropped students who have come to the notice of the authorities at different times to return to their studies, they have been assisted from a bank fund of Tk 2. Local education enthusiasts have started giving grants to the bank fund of Tk 2 to help needy students.

গত ২৭ জানুয়ারি ২০১৯ আনুষ্ঠানিকভাবে দিনাজপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয়। উদ্বোধন করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও দিনাজপুর সদর উপজেলা পরিষদের তৎকালিন চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম।  ব্যাংকটির গভর্নরের পদে  নির্বাচিত হয়ে দায়িত্ব পান  সূচনা রায় পূজা নবম শ্রেনির শিক্ষার্থী। অর্থ সচিবের দায়িত্ব পান দশম শ্রেণির শিক্ষার্থী রেজওয়ানা ইসলাম। 

The banking journey officially started on January 26, 2019 at Sardeswari Girls High School, a traditional centenary educational institution in Dinajpur. The inauguration was inaugurated by Alhaj Md. Faridul Islam, President of School Management Committee and then Chairman of Dinajpur Sadar Upazila Parishad. Soochna Roy Puja, a ninth class student, was elected as the governor of the bank. Rezwana Islam, a 10th class student, became the finance secretary.

সার্বক্ষণিক সহায়তায়ঃ  জনাব শাহানাজ পারভীন    SHAHANAJ PARVEEN

সহকারী শিক্ষক ( আইসিটি )    ASST. TEACHER ( ICT )

ফোনঃ +৮৮০-১৭১৯-১৩৫৩১৫  PHONE: =880-1719-317315

 

সার্বিক তত্বাবধানেঃ প্রধান শিক্ষক HEAD TEACHER

সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় SARADESHWARI GIRLS HIGH SCHOOL

ফোন: +৮৮০-১৩০৯১২০৭২২ CELL PHONE: +880-1309120722

  1. Innovation_2_Takar_Bank.pdf<span>Innovation_2_Takar_Bank.pdf</span>